এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম। বর্তমানে তিনি ফাটাকেষ্ট নামে পরিচিত।
ওই ইউনিয়নের সাধারণ মানুষের দাবি তিনি খুবই শক্ত হাতে সততার সহিদ ইউনিয়ন পরিচালনা করে আসছেন। তার এই শক্ত অবস্থানের কারনে চরমাধবদিয়া ইউনিয়নে কোন মেম্বার কোন মাতুব্বর কেউ কোনপ্রকার দুর্নীতি করতে পারেনাই। কোন অসহায় গরীব মানুষের ওপর কেউ জুলুম অত্যাচার করতে পারেনাই।
সরকারী সুযোগ সুবিধা যে যা পাওয়ার উপযুক্ত তা তিনি সবাইকে ঠিকঠাকমত নিজ হাতে বন্টন করেছেন। কেউ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়নাই। বিচার সালিশে কোন পক্ষপাতিত্ব করে নাই। শতভাগ সঠিক বিচার সালিশ করেছেন তিনি। কারো নিকট থেকে কোন টাকাপয়সা নিজেও নেননি কাউকে নিতেও দেননি। এই কারনে সবাই তাকে ফাটাকেষ্ট বলেন।
এবিষয়ে মির্জা সাইফুল ইসলাম আজম জানান, আমি ২০১২ সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করি। সেই নির্বাচনের পর থেকেই জনগণ আমাকে ফাটাকেষ্ট বলেন।
ওই নির্বাচনে ঝড়ের গতিতে নেমে ছিলাম এবং ঝড়ের গতিতে অনেক ভোট পেয়েছিলাম। কিন্তু আমাকে ৭৭ ভোট কম দেখানো হয়। এরপর ২০১৮ সালে আবার নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করি।
তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর অধ্যাবদি আমার ইউনিয়নে কোন ঘুষ,দুর্নীতির বানিজ্য নেই আমি শক্ত হাতে সেগুলো দমন করেছি।
তিনি তার অসমাপ্ত কাজ গুলো করতে ও জনগণের সর্বোচ্চ সেবা দিতে আবারো চরমাধবদিয়া ইউনিয়ন বাসীর কাছে ভোট ও দোয়া চান।

Leave a Reply