এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: বোয়ালমারীর বহুল প্রচারিত ও সুনামধন্য দাদপুর ইউনিয়নের কমলেশ^র্দী শুকুরুননেচ্ছা এতিমখানা ও হাফিজিয়া মহিলা মাদ্রাসা ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাদ্রাসাটির যাবতীয় খরচ বহন করে আসছেন দুই ঈমানদার ব্যক্তি। এরা হলেন,
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরব আমীরাত প্রবাসী মুহাম্মদ আব্দুল আহাদ মিয়া ও আরব আমিরাতের লোকাল আবুধাবি এডুকেশন কাউন্সিল এর উচ্চ প্রদস্থ সরকারি কর্মকর্তা আয়শা জাহেরী। এরা দুজন মাদ্রাসাটির আর্থিক সহযোগিতা ছাড়াও সব সময় মাদ্রাসার খবরাখবর নিয়ে থাকেন এবং খুবই গোপনীয় ভাবে সহযোগিতা করে থাকেন। তাদের জন্য সব সময় মাদ্রাসার ছাত্র, ছাত্রী ও শিক্ষকগণ মিলে দোয়া করতে থাকেন।
মাদ্রাসায় সব সময় দোয়ার মাহফিল হয়ে থাকে। জানাজায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মধ্যে শুকুরুননেচ্ছা এতিমখানা ও হাফিজিয়া মহিলা মাদ্রাসা একটি ব্যতিক্রম। এই মাদ্রাসায় কোন ছাত্র/ছাত্রীদের নিকট থেকে কোন প্রকার বেতন বাবদ টাকা পয়সা নেওয়া হয়না বরং দেওয়া হয়। এছাড়াও এই মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের খাওয়া দাওয়া,

পোষাক, কোরআন ও কিতাবয়াদী সর্ম্পর্ণ ফ্রি দেওয়া হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরব আমীরাত প্রবাসী মুহাম্মদ আব্দুল আহাদ মিয়া দুবাই থেকে মোবাইলে দি ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার প্রতিবেদককে বলেন, এই মাদ্রাসার নামে আমি এবং আমার বড় ভাই আবুল কালাম আজাদ দুজনে মিলে প্রায় এক একর জমি দান করেছি। তিনি বলেন,
বর্তমান মাদ্রাসায় ছাত্র, ছাত্রী বেশি হওয়ার কারণে মাদ্রাসাটির সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। অতি দ্রুত মাদ্রাসার উন্নয়ন মুলক কাজ শুরু করবে বলে তিনি জানান।
দুনিয়া ও আখেরাতের জন্য এই ধর্মীয় কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় তিনি আরব আমিরাতের সরকারি কর্মকর্তা পরাপকারী আয়শা জাহেরী ও তার পরিবারের সকলের নেক হায়াত কামনা করেন।

Leave a Reply