মোঃ শাহিন রেজা,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে পাংশা প্রেসক্লাবের আয়োজনে লুৎফর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (সোয়েটার, মাফলার ও মাক্স ) বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) পাংশা উপজেলার মেঘনা হাই স্কুল মাঠে লুৎফর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজবাড়ীর পাংশার কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল উপস্থিত থেকে এসব বিতরণ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, সহসভাপতি আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ শাহিন রেজা, সহ-প্রচার সম্পাদক আল আমিন হোসেন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
লুৎফর রহমান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার ভিন্ন স্থানে মাস ব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।

Leave a Reply