1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে ফরিদপুর পৌরসভার চিত্র

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

সাম্প্রতিক সময়ে ফরিদপুর পৌর প্রশাসন কর্তৃক জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ধীরো ধীরে বদলাতে শুরু করেছে ২৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভার চিত্র।

দির্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও শহরের উন্নয়ন কার্যক্রম।

পৌরসভার লাইসেন্স পরিদর্শক রাশেদ বিন আহমেদ জানান, আমাদের নতুন প্রশাসক মো. ইলিয়াছুর রহমান স্যার যোগদান করার পর থেকেই দুর্নীতি বন্ধে নানা উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স ফি সরাসরি ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে এছাড়াও ট্রেড লাইসেন্স এর টাকা অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। ফলে এখন আর কোন প্রকার দুর্নীতির সুযোগ নেই।

ফরিদপুর পৌর এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, নতুন প্রশাসক স্যার আসার পর থেকে পৌর বাসীর সব সমস্যা দুর হয়েছে। পৌর বাসীর সমস্যার কথা তাকে জানানোর আগেই তিনি নিজে থেকেই সমস্যা চিহ্নতকরে সমাধান করে থাকেন।

রেলস্টেশন এলাকার হারুন অর রশিদ জানান, এই প্রশাসক সাহেব অত্যান্ত সৎ, দক্ষ ও পরোপকারী একজন ভালো মানুষ। তিনি এই পৌরসভায় যোগদানের পর থেকেই ব্যাপক উন্নয়ন আমরা লক্ষ করছি।

শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সভ-সভাপতি এস.এম আকাশ জানান,বর্তমান পৌর প্রশাসক সাহেব বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অল্প সময়ে পৌরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। এত অল্প সময়ে প্রশাসক হিসেবে যে সকল কাজ বাস্তবায়ন করেছেন এবং যা হাতে নিয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার।

পৌর প্রশাসক মো. ইলিয়াছুর রহমান জানান, তিনি নিজের দায়বদ্ধতা থেকেই দুর্নীতিমুক্ত এ কাজগুলো করে যাচ্ছেন। যতোদিন দায়িত্বে থাকবেন ততদিন ফরিদপুর পৌরসভার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পৌরসভার চলমান কাজের মধ্যে রয়েছে- রাজেন্দ্র কলেজ থেকে ডিআইবি বটতলা হয়ে তেতুলতলা পর্যন্ত (চ্যানেল ০+০০০ থেকে ১+৩৩০) বিসি দ্বারা সড়কের উন্নয়ন। ফরিদশা রোড থেকে সোনালী ব্যাংক মোড়, অম্বিকা হল, অপসোনিন মোড়, ডায়াবেটিক হাসপাতাল, মাতৃমঙ্গল হয়ে পৌরসভা পর্যন্ত (চ্যানেল ০+০০০ থেকে ১+৪০৫ মিটার) বিসি দ্বারা সড়কের উন্নয়ন।

মাতৃমঙ্গল থেকে ডিসি অফিস, তেতুলতলা, পুলিশ হাসপাতাল হয়ে মুজিব সড়ক (আরএইচডি) পর্যন্ত (চ্যানেল ০+০০০ থেকে ১+৬২০ মিটার) বিসি দ্বারা সড়কের উন্নয়ন। সব খানেই রাস্তার আলো, আরসিসি ড্রেন ও ফুটপাথ অন্তর্ভুক্ত থাকবে।এছাড়াও আরো একাধিক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews