1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সারের ডিলার নিয়োগে অনিয়ম, ফরিদপুরসহ ছয় জেলায় তদন্তের নির্দেশ

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।

জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সারের অবৈধ মজুত, বণ্টন ও ডিলারশিপ নিয়োগের অনিয়মগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করেছে কমিটি।

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এই দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে দেশের সামগ্রিক সারের সার্বিক মজুত, সরবরাহ ও বণ্টন ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান সারের অবৈধ মজুত, জালিয়াতি এবং মাঠপর্যায়ের বিতরণ ব্যবস্থার অনিয়মগুলো সরজমিনে পরিদর্শনের প্রস্তাব তোলেন। তাঁর প্রস্তাবের ভিত্তিতে সংসদীয় কমিটি সরেজমিনে পরিদর্শনের সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

একই সঙ্গে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি বিশেষ পরিদর্শন ও তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল এবং মোছা. সাবিরা সুলতানা।

কমিটির সূত্র অনুযায়ী, সারের ডিলার নিয়োগে যেসব জেলা বা এলাকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। যে সব জায়গায় এখনও চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়নি, সেখানে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সই স্থগিত রাখার কড়া সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

আর যেসব জায়গায় ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে, সেখানে উত্থাপিত অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে ফরিদপুর,লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, নওগাঁ ও যশোর- এই ছয়টি জেলার ডিলারশিপ নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ স্থায়ী কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা এবং মো. গোলাম রছুল উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের মহাপরিচালক ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এবিষয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এস.এম আকাশ জানান, ফরিদপুর আমার নীজ জেলায় সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি হয়েছে।

একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার লক্ষে বিএনপির নাম ভাঙ্গিয়ে টাকার বিনিময়ে যোগ্য সার ব্যবসায়ীদের বাদ দিয়ে অযোগ্যদের ডিলার পায়িয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছে। তিনি আরো বলেন, এসব অনিয়ম দুর্নীতির জন্য ফরিদপুরে একাধিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews