1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে এবার পূর্ণাঙ্গ চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব থেকে তাঁকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত জুন মাসের ২৯ তারিখে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসান হাবিব। তখন তিনি সংস্থাটির কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় চার মাস পর ভারপ্রাপ্ত পদ থেকে এবার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন তিনি।
আহসান হাবিবের নিয়োগের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো এনবিআরের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ১৫তম বিসিএস এর কর ক্যাডারের কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী,

রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। পাশাপাশি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাঁকে চেয়ারম্যান করা হয়েছে। অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews