ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম
ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদ এর ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এস.এম আকাশ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পেশাদায়িত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মধুখালী থানার ওসি হিসেবে সুকদেব রায়ের এ অর্জন তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হতে পারে।
জানা যায়, তার কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ স্বীকৃতি মধুখালী থানা পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।



Leave a Reply