1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে স্বাস্থ্য সেবায় স্বাস্থ্যের বড় সংকট, অসহায় সাধারণ রোগী

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার হলেও দেশে তা বর্তমানে পদে পদে ভোগান্তি ও বাণিজ্যিকীকরণের হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। চিকিৎসকের ফি, ডায়াগনস্টিক পরীক্ষা ও ঔষধের বাজারে তীব্র নৈরাজ্যের কারণে সাধারণ ও মধ্যবিত্ত রোগীরা দিশেহারা হয়ে পড়েছে।

​চিকিৎসক-রোগী অনুপাত ও জনবল সংকট  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি ১,০০০ জন জনগোষ্ঠীর জন্য অন্তত ১ জন চিকিৎসক এবং প্রতি ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স থাকা আবশ্যক। অথচ ফরিদপুরে এই অনুপাত চরমভাবে ভারসাম্যহীন। বিশেষ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল,

ফরিদপুর জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবলের অভাবে সঠিক সেবা মিলছে না। অ্যানাস্থেটিস্ট ও টেকনিশিয়ানের তীব্র সংকটের কারণে অনেক সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার (OT) ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) বছরের পর বছর অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে।

এই সুযোগে সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর গেইট সংলগ্ন বায়োপ্যাথ ও ফরিদপুর বারাকা নামে দুটি ডায়াগনষ্টিক সেন্টার এবং মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেইটের সামনে পশ্চিম পাশে বেশকিছু হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার গড়ে উঠেছে।

অভিযোগ রয়েছে- সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরীব-অসহায় রোগীদের দালাল চক্রের মাধ্যমে ভুলভাল বুঝিয়ে এরা নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে নিম্নমানের মেশিনে পরীক্ষা করে ভুলভাল রিপোর্ট দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে।
তবে মেডিকেল কলেজ হাসপাতালের উত্তরে তিনশত গজের বাহিরে নুর স্পেশালিষ্ট হসপিটাল নামে খুবই অত্যাধুনিক ও উন্নতসেবার একটি বেসরকারী হাসপাতাল রয়েছে এবং গেইটের দক্ষিণে রয়েছে হলি সিটি প্রাইভেট হাসপাতাল। দালাল চক্রের খপ্পরে পরে এসব ভালো হাসপাতালেও আসতে রোগীদের বাধাগ্রুস্ত হতে হয়।

দৈনিক বাংলাদেশের আলোর ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক সেতু আক্তার জানান, চিকিৎসকদের ভিজিট বা ফি নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে যে যাঁর ইচ্ছেমতো ফি নিচ্ছেন। সেই সাথে ব্যাঙের ছাতারমত গড়েউঠা বায়োপ্যাথ ও ফরিদপুর বারাকা ডায়াগনস্টিক সেন্টারের মত ছোট ছোট কিছু প্রতিষ্ঠানদের বিশেষ সুবিধা দিতে চিকিৎসকদের দেওয়া টেস্ট বাণিজ্যের ফলে অপ্রয়োজনীয় প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল টেস্ট করিয়ে রোগীদের অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন,ফরিদপুরে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হলে সবার আগে সরকারী হাসপাতালের সামনে থেকে মানহীন ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালগুলো অপসারন করতে হবে। হাসপাতাল গুলো নিয়মিত মনিটরিং করতে হবে।

নামপ্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ীরা জানান,রোগীদের স্বাস্থ্য ব্যয়ের বড় একটি অংশ চলে যায় ঔষধ কেনায়। সরকারি হাসপাতালে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যে বিতরণের ঔষধের একটি অংশ অসাধু চক্রের মাধ্যমে পাচার হয়ে বাইরের ফার্মেসিতে বিক্রি হয়।​স্বাস্থ্য খাতকে পুরোপুরি কার্যকর ও বৈষম্যহীন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর মনিটরিং এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার দাবি জানান তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews