1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চান্দ্রার ভবন চান্দ্রাতেই শ্লোগান ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবীতে সহস্রাধিক মানুষের মানববন্ধন

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থানে চান্দ্রা বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দ্রা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চান্দ্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯০ সাল পর্যন্ত চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম চান্দ্রা বাজার এলাকায় পরিচালিত হয়ে আসছিল।

পরে নদীভাঙনে ইউনিয়ন পরিষদের আগের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে কার্যালয়টি পার্শ্ববর্তী মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন ভবনটি ইউনিয়নের নামের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত চান্দ্রা বাজার এলাকাতেই নির্মাণ করা হলে ইউনিয়নের সাধারণ মানুষের জন্য তা অধিক সুবিধাজনক হবে।

বক্তারা বলেন, চান্দ্রা বাজার থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকার যোগাযোগ তুলনামূলক সহজ। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণের সুবিধার কথা বিবেচনা করে নতুন ভবনটি চান্দ্রা বাজার এলাকায় স্থায়ীভাবে নির্মাণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নদীভাঙনের কারণে ইউনিয়ন পরিষদ কার্যালয়টি সাময়িকভাবে মালিগ্রাম এলাকায় স্থানান্তর করা হলেও দীর্ঘদিন ধরে সেখানেই কার্যক্রম চলছে।

দূরবর্তী বিভিন্ন গ্রামের মানুষের জন্য বর্তমান স্থানটি সেবাগ্রহণে অসুবিধাজনক। তাই চান্দ্রা ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে সাবেক চান্দ্রা এলাকায় নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানান। এ উদ্যোগের পরই ভবনটি সাবেক চান্দ্রা এলাকায় নির্মাণের দাবি জোরালো হয়েছে।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে দেলোয়ার বেপারী, কালাম মাতুব্বর, সাইম মাতুব্বর, সুমন মোল্লা ও মনির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে চান্দ্রা বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews