1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পঃ চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার বামনকান্দা গ্রামে এডভোকেট কামাল উদ্দিনের বাড়িতে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে হাড়, মেরুদণ্ড ও জয়েন্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীসহ মেডিসিন ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।

এতে দূর-দূরান্ত থেকে আসা সহস্রাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে অর্থোপেডিক চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রেজওয়ান আহমেদ প্লাবন। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জারি) ডিগ্রিধারী বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকায় নিযুক্ত রয়েছেন।

ক্যাম্পে হাঁটু ও কোমরের ব্যথা, মেরুদণ্ডের সমস্যাসহ বিভিন্ন অর্থোপেডিক রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এছাড়া ডা. নাইম আহমেদ মেডিসিন ও শিশু রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় স্বনামধন্য আইনজীবী ও ডা. রেজওয়ান আহমেদ প্লাবনের গর্বিত পিতা এডভোকেট কামাল উদ্দিন বলেন, “মানুষের সেবার জন্যই এই আয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষ যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সে লক্ষ্যেই বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ডা. রেজওয়ান আহমেদ প্লাবন বলেন, হাড়, মেরুদণ্ড ও জয়েন্টের নানা সমস্যায় অনেক মানুষ দীর্ঘদিন কষ্ট ভোগ করেন। সময়মতো চিকিৎসকের পরামর্শ ও সঠিক চিকিৎসা পেলে অনেক সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ।

ডা. নাইম আহমেদ বলেন, মেডিসিন ও শিশু রোগীদেরও ব্যাপক সাড়া পেয়েছি। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews