1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ—নারীসহ আহত ৪

  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা এবং বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার  বিকেলে সংঘটিত  এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী খবির মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়দিয়া গ্রামের খবির মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফায়েক মাতুব্বর, লাভলু মাতুব্বরসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

৪৯ নম্বর আলগী মৌজায় ১৯ শতাংশ জমির মধ্যে খবির মাতুব্বর সাড়ে ৬ শতাংশ জমির মালিকানা দাবি করেন। তবে তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তার প্রায় আড়াই শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।

খবির মাতুব্বরের দাবি, দখল করা জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ তার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, জায়গা দখলের প্রতিবাদ জানিয়ে বাধা দিতে গেলে বুধবার বিকেলে প্রতিপক্ষের লোকজন খবির মাতুব্বর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এতে নারীসহ চারজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

খবির মাতুব্বর বলেন, “দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা আমার জায়গা দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তারা আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত ফায়েক মাতুব্বরসহ তার পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews