“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা,
পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতাকর্মী, মৎস্যচাষী, মৎস্যজীবী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাঙ্গা উপজেলার তিনজন সফল মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ,
কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply