1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ৪ ঘন্টা পর নির্মাণাধীন ভবনের সেন্টারিংয়ের নীচে চাপা পড়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং খুলতে গিয়ে ধসের ঘটনায় হযরত আলী (৩০) নামে  এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে নিহত  হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারপাড় গ্রামে কাউসার শেখের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।

নিহত হযরত বনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের ফিরোজ বনির ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে প্রকাশ  কয়েকজন শ্রমিক দীর্ঘদিন ধরে ওই  ভবনটির নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। শুক্রবার বিকেলে তারা দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং অপসারণের কাজ করার সময় হঠাৎ সেন্টারিং ধসে পড়লে হযরত বনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এভাবে পড়ে ছিল প্রায় ৪ ঘন্টা।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ দিকে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সেন্টারিংয়ের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews