1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেফতার

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

রাজবাড়ী সদরের রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২৭ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মো. ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) ও কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।

র‌্যাব জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামকান্তপুরের কৈডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ১টি একনলা বন্দুক এবং ৩টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এসময় ওই দুই বাড়ি থেকে উল্লিখিত ৫ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১ টি অস্ত্র মামলা,

মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ২ টি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতি সংক্রান্ত মোট ৩ টি মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews