1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাগরী সভাপতি, তাসলিমা সাধারণ সম্পাদক ফরিদপুর সদরে উৎসবমুখর পরিবেশে যুব নারী সামাজিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মো. সরোয়ার হোসেন,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলায় নারীর ক্ষমতায়ন বিষয়ক স্ববল প্রকল্পের আওতায় যুব নারী সামাজিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন কেন্দ্রে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

প্রকল্পের সমন্বয়কারী মো. মোকলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ৪৫টি সমিতির সদস্যদের অংশগ্রহণে ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ কাজে ১২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১,৩৫০ জন।

নির্বাচনের ফলাফলে সাগরী ৮৬৬ ভোট পেয়ে সভাপতি এবং তাসলিমা ৮৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া আরিফা বেগম ৯৫৭ ভোট ও প্রিয়সী রানী ৯২১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— যুগ্ম সম্পাদক সাথী (৯২১ ভোট), কোষাধ্যক্ষ রিনা পারভিন (৯৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক তানিয়া (৯১০ ভোট) এবং দপ্তর সম্পাদক কনা বেগম (৭৩২ ভোট)।

সম্মানিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিউলী বেগম (১,০১৮ ভোট), জেসমিন আক্তার (৯২৬ ভোট) এবং হাপসা বেগম (৯৩৯ ভোট)।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক উন্নয়নে এ ধরনের গণতান্ত্রিক নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচিত প্রতিনিধিরা নারী সদস্যদের অধিকার প্রতিষ্ঠা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি সাগরী ও সাধারণ সম্পাদক তাসলিমা বেগম সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নেওয়া এবং স্ববল প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews