হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুন-২০২৬) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ এর সভাপতিত্বে আজ ২৩ জুলাই
সকাল ১১টার দিকে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম,
পিপিএম এর সঞ্চালনায় মে-জুন/২০২৬ এবং জুন/২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা,ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।




Leave a Reply