1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর, ভাঙ্গায় শুভেচ্ছা জানাতে জনতার ঢল

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি :

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফরকালে ফরিদপুরের ভাঙ্গায় হাজারো জনতার ঢল নামে। সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে পথসভায় তারেক রহমানকে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দক্ষিণ পাড় বাসষ্টান্ড এলাকায় ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে এলাকায় শত শত নেতাকর্মীরা রাস্তার দুইপাশে দাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড় হন ।

সকাল সাতটা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার বিশাল গাড়ি বহর নিয়ে ভাঙ্গায় এসে পৌঁছালে উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেন উপস্থিত বিএনপির নেতাকর্মী সমর্থকরা। তারা এমপি শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান ধ্বনিতে মুখরিত করে তোলেন।

প্রধানমন্ত্রী বিআরটিসি গাড়ির ভীতরে অবস্থানকালে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের হাত নেড়ে তাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে বাসস্ট্যান্ড মঞ্চে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম,

সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, শহিদুল হক মিরু মুন্সী, ওবায়দুল আলম সম্রাট, কুতুবউদ্দিন স্মরন, মীর্জা ইমরান, ওয়াহিদ চৌধুরী, খন্দকার সামাদ, সজিব ঘোষ, আলিয়ুজামান লাবলু প্রমুখ।

প্রধানমন্ত্রী সংবর্ধনা উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সকাল ছয়টা থেকে ভাঙ্গা বরিশাল মহাসড়কের দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে অবস্থান করেন।

এসময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপির মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে কাকডাকা ভোরেই বিভিন্ন স্থান থেকে নারী পুরুষসহ শত শত নেতা-কর্মী-সমর্থক ব্যানার,

ফেষ্টুন,প্লেকার্ড নিয়ে ছোট ছোট যানবাহন নিয়ে দক্ষিণ পাড় বাসষ্টান্ড এলাকায় এসে জড় হয়। এ সময় ভাঙ্গা দক্ষিণ পাড় বাসষ্টান্ড এলাকা থেকে সারিবদ্ধভাবে বিরাট এলাকা জুড়ে সড়কে দাড়িয়ে থাকতে দেখা যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews