1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ, ভাঙ্গা-ফরিদপুরের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে এবং জহুরুল হক কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম, মেডিকেল অফিসার ডা. এস. এম. ইব্রাহিম খলিল, ডা. আব্দুল্লাহ আল মাশউদসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন শফি-ই-রাত জাহান। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. ফজলুল হক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে নুরুননেছা এবং শ্রেষ্ঠ উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে উজ্জ্বল বাড়ৈ পুরস্কার লাভ করেন।

এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নাসিরাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ায় তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এই অবদান দেশের উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews