1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাবিয়া সভাপতি, খালেদা সম্পাদক ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে নারী সামাজিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে নারীর ক্ষমতায়ন বিষয়ক স্ববল প্রকল্পের আওতায় নারী সামাজিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃষ্টি বিঘ্নিত পরিবেশ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী।

প্রকল্পের সমন্বয়কারী মো. মোকলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ৪৮টি সমিতির সদস্যদের অংশগ্রহণে ২০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ কাজে ১৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং দুইজন যুব উন্নয়ন কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৪০ জন।নির্বাচনের ফলাফলে মাবিয়া বেগম ৯৬২ ভোট পেয়ে সভাপতি এবং খালেদা আক্তার ১ হাজার ৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া রহিমা বেগম ৯৭১ ভোট ও সাথী আক্তার ১ হাজার ৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন।

অন্যদিকে জান্নাতুল ১ হাজার ৭৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক, জোবায়দা বেগম ১ হাজার ৪০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, রুপা আক্তার ১ হাজার ৩৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক এবং ফাহিমা বেগম ৯৬২ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মানিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিন সুলতানা (৮৫৬ ভোট), তাসলিমা বেগম (৯৫৭ ভোট) এবং নাজনীন সুলতানা (১ হাজার ভোট)।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে এ ধরনের গণতান্ত্রিক নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচিত প্রতিনিধিরা নারী সদস্যদের অধিকার প্রতিষ্ঠা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি মাবিয়া বেগম ও সাধারণ সম্পাদক খালেদা আক্তার সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নেওয়া এবং স্ববল প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews