1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

  • বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ফরিদপুর শহরে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো ও জান্নাতুল সুলতানা।

​আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকা,

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে (ওটি) পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব এবং সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট,

প্যাথলজিস্ট এবং টেকনিশিয়ান না থাকার অপরাধে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নিউ লাইফ জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা এবং আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো জানান, লাইসেন্সবিহীন ও সেবার নামে প্রতারণা করা ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews