ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভারইডাঙ্গা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে এলাকার মাদক বিক্রেতাদের ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়। শনিবার(১৩ জুন) বিকেলে এলাকার সুধীসমাজ,
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে এ সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।
স্থানীয় ইব্রাহিম মুন্সীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী,
পৌর বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান পান্না, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি মরণ ব্যাধি- সমাজের ক্যান্সার। তাই মাদককে সকলেই না বলি।
পরে সামাবেশস্থল থেকে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।


Leave a Reply