1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫, আহত ২ শিশু

  • মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি :

দীর্ঘ ১০ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন আরিফ হোসেন (২৪)। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গিয়েছিলেন মা, ভাই ও বোন। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হয় শোকে।

নিজ বাড়ি যশোরে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফসহ একই পরিবারের চার সদস্য এবং প্রাইভেটকারের চালক।

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্রাকের পেছনে প্রাইভেটকারের সজোরে ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুরজাহান বেগম (৫০), তার দুই ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন (২৪) ও রাকিব হোসেন (২৮), মেয়ে আয়েশা বেগম (২৮) এবং প্রাইভেটকারের চালক উজ্জ্বলপুর গ্রামের জাহিদুল ইসলাম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর পরিবারের সদস্যরা আরিফকে বিমানবন্দর থেকে নিয়ে একটি প্রাইভেটকারে করে যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে মালীগ্রাম এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-১১৫৮) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব হোসেন। এছাড়া আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) নামে দুই শিশু গুরুতর আহত হয়।

আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্রাকের পেছনে যশোরগামী প্রাইভেটকারটি ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়।

প্রাইভেটকারের চালক ট্রাকের পেছনে আটকে ছিলেন। পরে গাড়ির সামনের অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews