1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে ৬৫০ পিস ইয়াবা ও মা-ছেলেসহ গ্রেফতার ৪

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী (৫২) ও তার ছেলে সালাম মিয়া (২২),

কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ (২২) এবং মৃত চান খানের ছেলে আসিক হোসেন রানা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে কালিয়াকৈর বাজার এলাকার মঞ্জুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় মা ও ছেলেকে আটক করে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে সাড়ে ১১টায় উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক বেচাকেনার সময় আসিফ ও আসিক হোসেন রানাকে আটক করা হয়।

তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান , মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews