1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে উচ্ছেদকৃত রেলওয়ের জমি পুনরায় জবর দখলের প্রতিযোগিতা চলছে

  • রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা রতনপুর রেল ব্রিজ হতে মাটিকাটা – বটতলা এলাকায় রেলওয়ের জমি দখল করে পুনরায় নতুন করে অবৈধভাবে ঘর নির্মাণের জোর প্রতিযোগিতা শুরু হয়েছে ।

রোববার রতনপুর রেলস্টেশন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, রেলের জমিগুলো ফের রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে পুনরায় দখলে মেতে উঠেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তিরা । রেল লাইনের দুই পাশজুড়ে প্রায় ২০০টি রুম নতুন করে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ফরহাদ ফকির- ৮টি, আক্কাস আলী – ১২টি, খলিল ভান্ডারী ৯টি, সাইফুল- ৯টি, চিত্তরঞ্জন- ৪টি ও আবু বক্কর- ২টি,

আবুল বাশার -৫ টি সহ একাধিক ব্যক্তির নামে ঘর নির্মাণের অভিযোগ রয়েছে। এছাড়া রেফাজ ডাক্তারের নামে নেতৃত্বে অন্তত ২০টি রুমের নির্মাণকাজ চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মোট ১৫ থেকে ২০ জন ব্যক্তি প্রভাব খাটিয়ে এসব ঘর নির্মাণ ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত।

উচ্ছেদকৃত রেলের জমি বর্তমানে কিছু অবৈধ দখলদাররা বাসা -বাড়ি ও দোকান দিয়ে দখল করে রতনপুর রেল গেট এবং মাটিকাটা রেলগেট এলাকার পাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিটি দোকান থেকে নেওয়া হচ্ছে মোট অংকের টাকা। অবৈধ ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের মিটার সংযোগ দেয়া হয়েছে।

রেলওয়ের জমি ব্যক্তি মালিকানায় কিভাবে পেলেন এ বিষয়ে খলিল ভান্ডারী বলেন, আমি জিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে জায়গাটি কিনে নিয়েছি। ইতোমধ্যে বেশ কয়েকটি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে এবং কিছু ঘরে লোকজন বসবাসও শুরু করেছে।

এলাকাবাসীর অভিযোগ, রেলওয়ের জায়গা দখল করে এভাবে ঘর নির্মাণের ফলে সরকারি সম্পত্তি বেদখল হওয়ার পাশাপাশি রেললাইনের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবুবকর সিদ্দিক জানান, উচ্ছেদকৃত রেলের জমি যারা পুনরায় দখল করছেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অতি দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ রেলওয়ে প্রধান ভু- সম্পত্তি কর্মকর্তা (পশ্চিমাঞ্চল,রাজশাহী ) মোঃ নাদিম সারোয়ার বলেন, আমি বিষয়টি এইমাত্র অবগত হলাম। রেলওয়ের সম্পত্তি জবর দখলের কোন সুযোগ নেই। বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে দ্রুত সরেজমিনে তদন্ত-পূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews