গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলতি বোরো মৌসুমে ১০ হাজার ২৬০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রবল বৃষ্টিতে নিম্নাঞ্চলে ধানের জমি তলিয়ে যাওয়া ও
প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রান্তিক কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ফলে উপজেলা কৃষি বিভাগ কর্তৃক বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলতি মৌসুমে ১০ হাজার ২৬০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
এসব জমিতে ৬৬ হাজার ২৪ মেট্রিক টন ধান, যাহা ৪৪ হাজার ১৯ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
অন্যান্য বছর থেকে এ বছর ধানের ফলন বেশ ভালো হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মত পাকা ধান কেটে ঘরে তোলা নিয়ে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে – ফুলবাড়িয়া ইউনিয়নে, ১ হাজার ৯০৬ হেক্টর, চাপাইর ইউনিয়নে, ১ হাজার ৩৩৮ হেক্টর, ঢালজোড়া ইউনিয়নে , ১ হাজার ২৫১ হেক্টর, বোয়ালী ইউনিয়নে, ১ হাজার ৯৩ হেক্টর, মধ্যপাড়া ইউনিয়নে,
১ হাজার ৪৪ হেক্টর, আটাবহ ইউনিয়নে, ৯৬৯ হেক্টর, সূত্রাপুর ইউনিয়নে, ৮৫০ হেক্টর, মৌচাক ইউনিয়নে, ৮০১ হেক্টর, শ্রীফলতলী ইউনিয়নে, ৬২২ হেক্টর ও পৌর এলাকায়, ৩৮৬ হেক্টর সহ সর্বমোট, ১০ হাজার ২৬০ জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান জানান,চলতি মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে উপজেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষি বিভাগ থেকে সকল ইউনিয়নে বোরো ধান আবাদে ব্যাপক তদারকি ও পরামর্শ দেয়া হয়েছে।
অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে নিম্নাঞ্চল এলাকায় গিয়ে প্রান্তিক কৃষকদের সাথে পরামর্শ দিচ্ছি। সেই সাথে বিভিন্ন এলাকায় শুকনো জমিতে পাকা ধান কাটার জন্য কম্বাইন-হারবেষ্টার ( অটো মেশিন) সরবরাহ করার বিষয়ে সহযোগিতা প্রদান করছি ।


Leave a Reply