1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাক সহ ৫৯০ বস্তা চাল কালিয়াকৈর থেকে উদ্ধার, ২ জন আটক

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া ট্রাক সহ ৫৯০ বস্তা চাল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।  সিরাজগঞ্জে হাইওয়ে থেকে  ৬১০ বস্তা কাটারীভোগ চালবাহী একটি ট্রাক ছিনতাই হয় ।আটককৃতরা হলেন লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কালিয়াকৈর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কালিয়াকৈর বাজার এলাকার একাধিক গোডাউন থেকে ৫৯০ বস্তা চাল, ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল ক্রয় করে ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮ নম্বরের একটি ট্রাকে করে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও হেলপারের হাত-

পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।

 শিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে।

একই সঙ্গে কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা এবং মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ সর্বমোট ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল ইসলাম  বিষয়টি  নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews