1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বমী আটক

  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বান্দাবাড়ি এলাকায়  জান্নাত আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত পরিবারের দাবি স্বামী কর্তৃক জান্নাত আক্তারকে  পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ স্বামী রাজিব আহমেদকে আটক করেছে। নিহত গৃহবধু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই মইননগর  বিশার চালা এলাকার শুকুর আলীর কন্যা জান্নাত আক্তার।

অভিযোগে  জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ি এলাকার মোহাম্মদ আলীর পুত্র মোঃ রাজিব আহমেদ  ওরফে জুনায়েদ  ওরফে জুবায়ের  সাথে চার বছর পূর্বে জান্নাত আক্তারের  পারিবারিকভাবে বিবাহ হয়।

তাদের ঘরে তিন বছরের মোঃ জামিল হোসেন(২) নামে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এদিকে রোববার  সকালে সাড়ে ৮টার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেন। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের লাশ পড়ে আছে।

নিহতের  শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে গৃহবধূর পরিবারের দাবি স্বামী রাজিব আহম্মেদসহ শ্বশুরবাড়ীর লোকজন জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

সংবাদ পেয়ে  কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে জান্নাতকে হত্যা করা হয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ স্বামী রাজিব আহম্মদ জুনায়েদকে আটক করেছে। এ ঘটনায় নিহতের মা  নবিরন (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছে।

নিহতের বাবা শুকুর আলী বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েকে নানা বিষয় নিয়ে নির্যাতন করত। কয়েক দিন ধরেই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ছিল।

রোববার সকালে আমার স্ত্রীকে ফোন করে বলেছে যে আপনার মেয়েকে নিয়ে যান নাহলে মেরে ফেলব। তাই করেছে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর ফাঁসি চাই।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান  , নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । এ ঘটনায় নিহতের মা  বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি  মামলা করা করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews