বসুন্দিয়া প্রতিনিধি : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রাম থেকে ১২পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদিন গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প ইনচার্জ এস আই কামরুজ্জামান, তিনি সাংবাদিকদের জানান ১৮ জুলাই সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে জঙ্গলবাঁধাল গ্রামের খালঘাট এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সুনু’র বাড়ির সামনে থেকে শরিফুল গাজী নামক ওই ব্যক্তিকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভিতর থেকে ১২পিস ইয়াবা উদ্ধার সহ শরিফুল কে আটক করে। । শরিফুল ওই গ্রামের মকবুল গাজীর ছেলে। রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।
Leave a Reply