1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ২৪ লাখ টাকার ইয়াবাসহ ২ বাসের সহকারী গ্রেফতার

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি :

ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ বাসের দুই সহকারীকে গ্রেফতার করা হয়েছে। জব্দ ইয়াবার বাজারমূল্য ২৪ লাখ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে ইয়াকুব সরদার (৪০) ও কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)। তারা দুজন ঢাকাগামী বাসে সহকারীর আড়ালে দীর্ঘ আট বছর মাদকের চালান আনা-নেয়ার কাজ করছেন।

ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে শনিবার দুপুরে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়।

এ সময় বাসের সামনের সিটে বসা ইয়াকুবের হাতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। তারা দুজন বাসের হেলপারের আড়ালে দীর্ঘদিন মাদকের চালান বহন করে আসছেন।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে মামলা হয়েছে। এর আগে ২০১৮ সালে ইয়াকুবের নামে সদর থানায় মাদকের মামলা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews