দেশ আমাদের মা দেশ কে আমরা ভালোবাসি আমরা রেমিট্যান্স যোদ্ধা
দেশদ্রোহিতা এবং এর কালো ছায়া?
কালো ছায়ার থাবা
সবুজ শ্যামল এই চাদরে যেথা শান্তির নীড়
সেথায় কেন হানলো আঘাত এক দল কাপুরুষের ভিড়?
যে মাটির বুকে জন্ম যাদের যাদের ধমনীতে এই জল
তারাই আজ বুক চিরে নেয় মেতে ওঠে মহাকাল।
দেশদ্রোহিতার বিষাক্ত নিশ্বাস বাতাসে ছড়ায় ভয়
স্বার্থের টানে বিক্রি করে মায়ের ইজ্জত ও জয়।
মুখোশের আড়ালে হাসে তারা অন্তরে জমা কালো ছায়া
ভুলেই গেছে এই মাটির টান ভুলে গেছে সব মায়া।
ইতিহাসের পাতায় পাতায় পড়বে তাদের ধিক্কার
বিশ্বাসঘাতকতার এই কালিমায় কাঁপবে অন্ধকার।
মায়ের আঁচল ছিঁড়ে যারা গদিতে বসতে চায়
কালের নিয়মে এক দিন তারা আঁস্তাকুড়েই হারায়।
তবুও জাগবে তরুণ প্রাণ মুছতে সে কালো দাগ
দেশপ্রেমের মশাল জ্বেলে আনবে নতুন ফাগ।
কালো ছায়া কেটে যাবেই আসবে ভোরের আলো
মাটির টানেই বাঁচবে এ দেশ ঘুচবে আঁধার কালো।

Leave a Reply