1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও ফ্রি হেলথ ক্যাম্প

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকেরা উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

নড়াইলে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ও ৭ নভেম্বর সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় কাজলা নদীতে এ উৎসব হবে। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাই এর উদ্দেশ্য।ছবি :দৈনিক সমাজের চিত্র।

উৎসব উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা গনী উল আজম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্থাটির মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর শাহ হাসিবুর রহমান এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

আয়োজকেরা জানান, গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করা, পর্যটন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং দেশের লোকজ ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। নৌকাবাইচের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।

উৎসবে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার গ্লোবাল মেডিক্লাউড (বিডি) লিমিটেড এবং স্পনসর টি. কে. গ্রুপ। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার (রংপুর), ইউনিকো হসপিটালস, এটুআই (এ২আই), মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

আয়োজকদের প্রত্যাশা, জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে নড়াইলের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে পরিচিতি পাবে। পাশাপাশি নারীদের অংশগ্রহণে লোকজ ঐতিহ্যের এই আয়োজন নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews