1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের মির্জাপুর এলাকার ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা-তে আয়োজিত ডিজে পার্টিতে অভিযান চালিয়ে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর বাসিন্দা জাহিদুল আলম জয় (৩৪), বাড্ডা এলাকার রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), কাফরুল এলাকার ফয়জুল ইসলাম খান লাবিব, বসুন্ধরা আবাসিক এলাকা, মোঃ আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং গাজীপুরের বাঘের বাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি (১৯)।

গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) মোঃ বশির আহমেদ এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক ও মোঃ ফয়সালের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৫ জন,

র্যা ব-১ এর ২০ জন এবং জয়দেবপুর থানা পুলিশের ১৫ জন সদস্যসহ মোট ৭০ জনের একটি দল অংশগ্রহণ করে।১৭ জুলাই শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে রিসোর্টে অভিযান শুরু হয়।

টাস্কফোর্স টিম রিসোর্টের কনফারেন্স কক্ষের সামনে চলমান ডিজে পার্টি এবং পরবর্তীতে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।

অভিযান চলাকালীন রিসোর্টের ডিজে পার্টি এবং ২০৯ ও ৪০৬ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, এমডিএমএ (এক্সটাসি): ৯ পিস (৫.৫ গ্রাম), কুশ: ৫ গ্রাম, ক্যানাবিস চকলেট: ১৬৫ গ্রাম (২ প্যাকেট), বিয়ার (হান্টার): ১০১ ক্যান (৩৩.৩৩ লিটার), বিদেশী মদ: ৩ বোতল (অ্যাবসোলিউট ভোদকা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আর্ট এক্স নামের ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। ডিজে পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।

রিসোর্ট কর্তৃপক্ষের তথ্যমতে, জাহিদুল আলম জয় অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। উল্লেখ্য যে, এই ডিজে পার্টি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews