গাজীপুরের কালিয়াকৈরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান,প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কালিয়াকৈর উপজেলা চত্বরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান মেলা
২০২৬ উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। বিজ্ঞান মেলায় ডিজিটাল, এআই, ইলেকট্রিক্যাল ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তৈরি করা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার সেরা ২২ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেলায় সিনিয়র গ্রুপে ৫ টি কলেজ ও জুনিয়র গ্রুপে ১৭ টি হাই স্কুল রয়েছে।
বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফাহিম শাহরিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মোঃ রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ ও হাই স্কুলের প্রধানগণ,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
বিজ্ঞান মেলায় উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে জুনিয়র গ্রুপে ঃ গ্যাস এন্ড ফায়ার ডিটেকটিভ সেন্সর, কোন প্রকার জ্বালানি ও বিদ্যুৎ ছাড়া সেচ পাম্প, ডিজিটাল রেলপথ নিরাপত্তা নির্দেশক ব্যবস্থা, আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের প্রজেক্ট,
অটোমেটিক রোড লাইট সিস্টেম। সিনিয়র গ্রুপে ঃ অটো রেগুলেটর অফ সিস্টেমের মাধ্যমে গ্যাস লিকেজ সনাক্তকরণ, ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয়, হাইড্রো ইলেক্ট্রিসিটি, ডিজিটাল আইডেন্টিফিকেশন হাউসিং ফেইজ রিকোজিনেশন ও হোম অটো মেশন অ্যান্ড সিকিউরিটি।

Leave a Reply