1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিসিটিভি বিশ্লেষণে শনাক্ত, মধ্যরাতে বাড়ি থেকে আটক, ঘটনায় মামলা দায়ের, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে সড়কে হেনস্তার ঘটনায় দ্রুত অভিযানে নেমে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপারের সরাসরি নির্দেশে পরিচালিত এ ঝটিকা অভিযানে প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে মধ্যরাতে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি সম্পর্কে অবগত হন।

জানা যায়, শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফেরার পথে একা পেয়ে এক মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। পরে সে ছাত্রীর শরীরে স্পর্শ করে (অশালীন আচরণ) দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই ওই ছাত্রী চরম মানসিক ভীতি ও আতঙ্কে ভুগছিল এবং স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে।

পরবর্তীতে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল নওগাঁ জেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকা থেকে মো: গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭), পিতা: মো: হাফিজার রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এসময় ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল এবং অভিযুক্তের পরিহিত শার্ট জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাটি স্বীকার করেছে। পাশাপাশি অতীতেও সে স্কুলছাত্রীদের সঙ্গে অনুরূপ ইভটিজিং ও অশালীন আচরণ করেছে বলে তথ্য পাওয়া গেছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন,  সড়কে ইভটিজিং বা স্কুলছাত্রীদের প্রতি যেকোনো ধরনের অশালীন আচরণ বরদাস্ত করা হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews