1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোমস্তাপুরে শশুরের সম্পত্তির লোভে ৬ বছরের শালিকাকে হত্যা করলেন দুলাভাই

  • মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

শ্বশুরের সম্পত্তির লোভে ৬ বছরের শালিকাকে হত্যা করলেন দুলাভাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর উপজেলার মরহুম এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানান, শ্বশুরের সম্পত্তির লোভে তার দুলাভাই মো. অন্তর হত্যা করে ধানখেতে ফেলে দেন। এ ঘটনায় ঘাতক দুলাভাই অন্তরকে আটক করেছে পুলিশ।

নিহত শরিফা খাতুন গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের করিমপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, নানার সঙ্গে তাফসির মাহফিলে এসে গত শুক্রবার বিকেলে নিখোঁজ হয় শরিফা খাতুন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ জিডি করেন নানা আব্দুল করিম।

পুলিশ নিখোঁজ শিশুর রহস্য উদঘাটনে নেমে রোববার দুপুরে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মো. অন্তর শরিফা খাতুনকে হত্যার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) বিকেলে মকরমপুর এলাকার একটি ধানের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করেছেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটক অন্তরকে গ্রেফতার দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews