অপরাধ দমন ও গ্রেফতারি পরওয়ানা ও মাদক উদ্ধারে মাসিক কল্যানসভা ফেব্রুয়ারি -২০২৬ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী রেঞ্জ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোঃ শাহজাহান বাদশাহ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় বুধবার (১১ মার্চ- ২০২৬) এ জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ হন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ওভার অল পারফরমেন্স) এএসআই মোঃ শাহজাহান বাদশাহ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নিকট হতে জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ এএসআই মোঃ শাহজাহান বাদশাহ পুরস্কার গ্রহন করেন।
এবারের মাসিক সভায় জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ চৌকস পুলিশ অফিসার এএসআই মোঃ শাহজাহান বাদশাহ বলেন, আমাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী রেঞ্জ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয় ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে রেঞ্জ শ্রেষ্ঠ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কৃত হয়েছি। এই বছর দুইটা পুরস্কার পেয়েছি, এটা আমার চাকুরী জীবনের একটা বড় সাফল্য অর্জন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো কাজ করতে পারি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, আমার থানার এএসআই মোঃ শাহজাহান বাদশাহ এলাকায় অপরাধ দমনে, গ্রেফতারী পরওয়ানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী রেঞ্জ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে। আমি তার মঙ্গল কামনা করি এবং আশা করছি এ শ্রেষ্ঠত্ব অর্জন ভবিষ্যত কর্মজীবনে অব্যাহত রাখবে।

Leave a Reply