1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৯ মার্চ) সকালে চন্দ্রা কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,ছাত্র নেতৃবৃন্দ, এবং শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট তিনজন শিক্ষককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা শিক্ষা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।

ছাত্র নেতা রাজিব আহমেদ, শামীম, বায়েজিদ, আরিফ, শামীমা, দৃপ্তি বলেন, শিক্ষকদের সম্মান নষ্ট করতে এবং কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত করতে কলেজের ভেতরে জমি দাবী করে আক্তার হোসেন আকুল পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে।

আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ বিষয়ে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন জানান, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় সচেতন মহলও ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews