1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্র শিবির কর্মীর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড়ে সড়ক দূঘর্টনায় ফয়সাল আহমেদ (১৮) নামে এক শিবির কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সন্ধার দিকে ওই সড়ক দূঘর্টনায় তিনি মারা যান।

মৃত ফয়সাল আহমেদ হলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম গ্রামের মৃত আবু সেলিমের ছেলে।

এছাড়া ফয়সাল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সদর উত্তর থানার কর্মী ছিলেন এবং বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার আলিমের শিক্ষার্থীও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আসার পথে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড়ে গোরস্থানের সামনে ছাগলের সাথে ধাক্কা লাগে ফয়সাল আহমেদের মোটরসাইকেলের।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, ফয়সাল আহমেদের নামে আমাদের এক কর্মী ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো। এই সময় ছাগলের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।

পরে সে মোটরসাইকেল থামিয়ে ছাগলটি দেখতে যায় এবং সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সড়ক দূঘর্টনায় একজন মারা গেছেন এবং অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews