1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক, চাঁদাবাজিও সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ

  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ একরাম এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন।

সভায় প্রথমেই সাংবাদিক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ফয়সাল আজম অপু তার বক্তব্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় ও প্রতিবাদী অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মাদক আজ আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করছে। তরুণ সমাজকে বাঁচাতে এখনই কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যৎ ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে বিশ্বরোড মোড় ও শান্তি মোড়ে সিএনজি চালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে যা আইন-শৃঙ্খলার জন্য হুমকি এবং সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তার বক্তব্যে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত টহল জোরদার, সিসিটিভি স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করতে হবে।

একই সঙ্গে তিনি মাদক ও অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি কয়েকটি গঠনমূলক প্রস্তাবও উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা সভা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালু এবং যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

সভায় অন্যান্য বক্তারাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews