পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আজ শনিবার (২১ মার্চ) বিকালে আনন্দমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি জনাব মোঃ আখতারুল ইসলাম রিমন। এছাড়াও চেম্বারের পরিচালকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় পুরাতন বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ডিলার ঐক্য পরিষদের সভাপতি জনাব শাহজাহান আলী, সাধারণ সম্পাদক জনাব শামিউল হকসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ী সম্প্রদায়ের ঐক্য, উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান তারা।
চা-চক্র শেষে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।






Leave a Reply