1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পর্যটকদের জন্য কক্সবাজারে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন

  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের প্রবেশদ্বার শহরের কলাতলি বঙ্গবন্ধু চত্বরে (ডলফিন মোড়) পর্যটকদের জন্য এবার স্থাপন করা হয়েছে একটি তথ্য ও অভিযোগ কেন্দ্র। রবিবার (২৫ ডিসেম্বর) কলাতলি পুলিশ বক্সের পাশেই এটি স্থাপন করা হয়েছে।

তথ্য ও অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নানা বিষয়ে তথ্য প্রদানসহ যেকোনো ধরনের হয়রানি থেকে তৎক্ষণাৎ সহযোগিতা দেওয়া জন্য।

কক্সবাজার জেলা প্রশাসন এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের জন্য।

দেশের নানা প্রান্ত থেকে সড়ক পথে কক্সবাজারে আসা পর্যটকরা গাড়ি থেকে নামেন কলাতলি গোলচত্বরে। এখানে এসেই পর্যটকদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়। ভালো হোটেলে কম দামে থাকা-খাওয়াসহ নানা প্রলোভন দিয়ে ইজিবাইক ও রিকশাচালক এবং দালাল শ্রেণীর লোকজন কলাতলি গোলচত্বর স্টেশনে ওঁৎ পেতে থাকে। সেখানে নানা প্রতারক চক্রও সক্রিয় থাকে দলে দলে। ট্যুরিস্ট পুলিশ কয়েক সপ্তাহ আগে সেখানে অভিযান চালিয়ে একদিনেই এরকম ১৯ দালাল আটক করেছিল।

পর্যটকদের নানা ধরনের হয়রানি থেকে রক্ষায় কক্সবাজার জেলা প্রশাসনের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান কালের কণ্ঠকে জানান- ‘কক্সবাজারের প্রবেশদ্বার কলাতলিতেই দূরপাল্লার গাড়ির শেষ স্টপেজ। তাই পর্যটকদের নিয়ে ব্যবসা হোক আর প্রতারণা হোক নানা ফন্দিবাজরা এখানেই ভিড় করে থাকে। পর্যটকদের হয়রানি থেকে রক্ষাসহ তাদের সেবার উদ্দেশ্যেই এখানে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, বাস থেকে নেমেই স্টেশনের তথ্য কেন্দ্রটিতে পর্যটকরা নানা তথ্য জেনে নিতে পারবেন। তথ্য কেন্দ্রটিতে বসার জায়গাসহ বাথরুমেরও ব্যবস্থা থাকবে। এমনকি হোটেল-মোটেল ও গেস্ট হাউজের অবস্থান ও কক্ষভাড়াসহ এ সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা যাবে কেন্দ্রটিতে। কেন্দ্রটিতে সার্বক্ষণিক দুজন বীচ কর্মী বসে থাকবেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধান করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews