1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক জমকালো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শিবগঞ্জের জামায়াত অফিসে এই আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো. কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, স্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম আজম সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া, নিউজ ২৪ টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ জোহরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের লেখনীর মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র উঠে আসে। তাই সাংবাদিকদের যথাযথ সম্মান প্রদান এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে মাগরিবের আজানের সাথে সাথে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews