এখন থেকে আন্তর্জাতিক হাসপাতালের তথ্য কেন্দ্র ও টেলিমেডিসিন সেন্টার ‘এসএমটিসি’র মাধ্যমে কম খরচে ভারতে উন্নত চিকিৎসাসেবা পাবে বাংলাদেশীরা। যার সার্বিক সহযোগিতায় থাকছে ইন্ডিয়ার সার্ভোদয়া গ্রুপের সার্ভোদয়া হেলথ কেয়ার। গত ২৩ ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি আভিজাত হোটেলে এম এসটিসি ও ইন্ডিয়ার সার্ভোদয়া গ্রুপের এক মিটআপ অনুষ্ঠানের মাধ্যমে এ স্বিদ্ধান্ত নেয়া হয়। এতে করে অল্প খরচে বাংলাদেশী রোগীরা উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাবেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের কেন্দীয় সহসভাপতি ও এসএমটিসির প্রধান নির্বাহী সোনিয়া রহমান, সার্ভোদয়া হাসপাতালের রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের বিভাগীয় প্রধান ও পরিচালক ডা. সুজয় ভট্টাচার্য, নিউরোর্জারি বিভাগের পরিচালক ডা.কমল ভার্মা, সিনিয়র ম্যানেজার রাহুল দেবসহ মেডিকেল ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতের অসংখ্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ খবরে বাংলাদেশী রোগীদের জন্য নতুন দার উন্মোচন হলো। এমএসটিসি বাংলাদেশী রোগীদের ভারতে যাওয়া থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত সার্বির সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
Leave a Reply