1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিজিএফ এর চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

ভিজিএফের চাল না পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। ভিজিএফের নির্ধারিত কার্ড থাকার পর চাল না পেয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগিরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ ঘটনার সত্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ধাইনগর ইউনিয়নের বিশেষ ভিজিএফের চাল বিতরণ শেষ হয় সোমবার। কিন্তু মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভিজিএফের কার্ডধারী বেশ কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে আসেন চাল নিতে।

এসে তারা জানতে পারেন আগের দিনই সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে তারা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।

স্থানীয়দের দাবি, দুই শতাধিক মানুষ চাল পান নি। তারা চেয়ারম্যানের কাছ থেকে এ বিষয়ে কোন সদুত্তোরও পান নি। কাজেই তাদের ধারণা চেয়ারম্যান সুবিধাভোগিদের চাল না দিয়ে আত্মসাত করেছেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চাল বিতরণে অনিয়ম হওয়ায় সংকট তৈরি হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ভুক্তভোগিরা কেন চাল পান নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews