1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জ থানার সাফল্য, চৌকস অফিসার এসআই পিয়ারুলের নেতৃত্বে অভিনব কৌশলে আসামি গ্রেফতার

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি শাহ আলম (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন। রবিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টার সময় শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায়, পুলিশের উপস্থিতি আগাম তথ্য পেয়ে পালিয়ে যেত সহজেই।

এই পরিস্থিতিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির-এর দিকনির্দেশনায় এসআই মোঃ পিয়ারুল ইসলাম, পিপিএম. ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি লুঙ্গি-গামছা-ছেড়া গেঞ্জি পরে

কৃষক চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্যরা ছেড়া প্যান্ট-গেঞ্জি সিভিল পোশাক পরে কামলা সেজে বাইসাইকেলে আমবাগানে গাছে কীটনাশক দেয়ার কথা বলে ভেতরে প্রবেশ করেন।

আমবাগানে ঢোকার পর দেখা যায়, শাহ আলম বাগানে কীটনাশক দিচ্ছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসআই পিয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শাহ আলমকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত সু-চতুর, সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে।

অবশেষে ছদ্মবেশে কৃষক সেজে অভিযান চালিয়ে সুকৌশলে, সফলভাবে তাকে আটক করতে সক্ষম হতে পেরেছি।

এসআই পিয়ারুল আরও বলেন, শাহ আলম মাদক মামলার ০৪ টি জিআর ওয়ারেন্ট ও ০১ টি জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন দিন যাবত পলাতক ছিলো।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।

অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।

গ্রেপ্তারকৃত শাহ আলম শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের শফিকুল আলমের ছেলে। তাকে গ্রেফতারের পর থানা হাজতে রাখা হয়েছে। যথাসময় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews