1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বৃদ্ধা মাকে মারধর ও টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা আত্মসাৎ,বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতন এবং নগদ টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা। বুধবার (১১ মার্চ) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে এই মামলাটি দায়ের করেন তিনি।বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী রিজিয়া বেগম। আসামি তার ছেলে মোস্তফা কামাল শিফা(৫১)।
মামলার আরজিতে জানা যায়,আসামি শিফা দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর রিজিয়া বেগম তার মাসিক ভাতা ও পেনশন উত্তোলনের দায়িত্ব ছেলের হাতে অর্পণ করেছিলেন। কিন্তু বিশ্বাসভঙ্গ করে ছেলে সেই ভাতার টাকা মাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে আসছিলেন।

গত ৫ মার্চ ভুক্তভোগী মা তার চিকিৎসার জন্য ছেলের কাছে পেনশনের টাকা ও ডেবিট কার্ড চাইলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর শিফা তার তৃতীয় স্ত্রী ও পুত্রের প্ররোচনায় নিজ মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেদম মারধর করে জখম করেন। পরবর্তীতে গত ৬ মার্চ দিবাগত রাত ৩টার দিকে (সেহরির সময়) আসামি শিফা পুনরায় জোরপূর্বক মায়ের ঘরে ঢুকে বিছানার নিচে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি করেন।

মা বাধা দিতে গেলে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বারান্দায় ও উঠানে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে জখম করা হয়। মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও অন্যান্য আত্মীয়রা এসে তাকে উদ্ধার করেন। এসময় আসামি ধারালো রামদা উঁচিয়ে মাকে খুনের হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নেওয়ায় ভুক্তভোগী মা আজ আদালতের শরণাপন্ন হন। আদালত আবেদনটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews