চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর হঠাৎপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তাঁর স্ত্রী মোছা নাসিমা বেগমকে (৪৫) হত্যা করে বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর মিজানুর রহমান পালিয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “মৃত্যু পারিবারিক কলহের কারণে ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত মামলা দায়ের করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমেছে। পুলিশ জানিয়েছে, অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।






Leave a Reply