1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

  • সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় ইমন আলী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন আলী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমন আলী সাইকেল নিয়ে কর্ণখালী ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় মির্জাপুর এলাকা থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এদিকে এলাকাবাসীর অভিযোগ,

উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খননের কারণে প্রতিনিয়ত মাটিভর্তি ট্রাক্টর চলাচল করছে, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের দাবি,

উপজেলা প্রশাসনকে মুঠোফোনে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পুকুর খননের মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় এক শিশুর প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশের পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুকুর খননের বিষয়ে জানতে চাইলে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, “আমি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার কোনো মূল্য নেই আমাকে তোয়াক্কা না করেই সকল কাজ করছে। আমি এ ব্যাপারে কিছু জানি না সবকিছু উপজেলা প্রশাসন জানে।

অন্যদিকে অবৈধ পুকুর খননের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, আমরা প্রায় প্রতিদিনই পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছি।

তবে আমাদের চলে যাওয়ার পর আবারও খনন কাজ শুরু করা হয়। তবুও আমরা অবৈধ পুকুর খনন বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews