গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মেয়র মো.মজিবুর রহমান এর সৌজন্যে গাজীপুরের সাংবাদিকদের মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ মার্চ) বিকেলে কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গাজীপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর -১ আসনের এমপি সাবেক মেয়র মো. মজিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
চ্যানেল ২৪ এর গাজীপুর জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম,
মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির সহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শেষে ইফতার মাহফিলে
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি।

Leave a Reply