1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও নগদ অর্থসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ সহ গ্রেফতার ২

  • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ অফিস :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ০৮ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সহ হাতেনাতে নিম্নবর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।আসামীরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ মাদক সম্রাট ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫)।

ধৃত আরিফ আলী কৃষ্ণগোবিন্দপুর-পাঠানপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডল ওরফে কালু ও মৃত মিলিয়ারার ছেলে।

অপর আসামি মাদক সম্রাট আরিফ আলীর স্ত্রী ও আব্দুল খালেকের মেয়ে মাদক সম্রাজ্ঞী মোসাঃ বেবী বেগম (৪০)।

অভিযানকালে তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট ১১৫ (একশ পনের) পিস ফেন্সিডিল ১০০ মি.লি. ও বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের নগদ অর্থ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews